রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার ডেঙ্গুসহ কঠিন রোগব্যাধি থেকে মুক্তির দোয়া মধুপুরে শিয়ালের আক্রমণে ১১ ঘণ্টায় আহত ২১, আতঙ্কে এলাকাবাসী রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের সৌদি আরবে বিমানবন্দরে হামলা, সকাল পর্যন্ত ঢাকা থেকে ৯ ফ্লাইট বাতিল গোয়াইনঘাটে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর মাঝে কোরআন বিতরণ কাঁচপুরে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে দগ্ধ স্বামী-স্ত্রীসহ ৪ জার্মানির রাজপথে এক আত্মিক ও ঐতিহাসিক ভ্রমণ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ায় বিকেএমের সমাবেশ

২৮ দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৭ জন ডেঙ্গু রোগী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকাসহ সারাদেশের ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। গত ২৪ ঘণ্টায় আরো ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এতে করে চলতি মাসের ২৮ দিনে এ পর্যন্ত ৫০৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আর এই বছরের জানুয়ারি মাস থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এক হাজার ১৩৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে প্রায় ৪৫ শতাংশই নভেম্বরের ২৮ দিনে ভর্তি হয়। তবে এর মধ্যে এক হাজার ৪৬ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়িতে ফিরে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম ও স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) এক প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় মোট ২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানীর সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে ১১, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ১৫। আর খুলনা বিভাগে তিনজন রোগী হাসপাতালে ভর্তি হন।

বর্তমানে সারাদেশের ৮৮ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে রাজধানী ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭২ ও ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ১৬ জন ভর্তি ও চিকিৎসাধীন।

এদিকে সর্বশেষ গত সাত দিনে মোট ১৪৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হন। এর মধ্যে ঢাকার হাসপাতালে ভর্তি হন ১২৪ ও ঢাকার বাইরে ২১ জন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ