রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

দেশকে অস্থিতিশীল করতেই কুষ্টিয়ার ঘটনা: মির্জা ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশকে অস্থিতিশীল করতে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবেই কুষ্টিয়ার ঘটনা ও কুষ্টিয়ায় বিএনপি অফিসে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে স্বৈরাচার পতন দিবস উপলক্ষে নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য আয়োজিত এক আলোচনা অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন।

মির্জা ফখরুল বলেন, উদোর পিণ্ডি বুধোর কাঁধে চাপিয়ে গণতন্ত্রকামীদের নির্যাতন করতে চায় সরকার। ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের অপকর্মই করছে আওয়ামী লীগ। সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘এই সময়ে আপনারা ছাড়া অপকর্ম আর কে করতে পারে, আপনারা ছাড়া আর কারও তো কিছু করার সুযোগই নেই।’

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে আর কাজ করে উল্টো। তারা কোনোদিনই গণতান্ত্রিক দল ছিলো না। গণতন্ত্র ও আওয়ামী লীগ কখনোই একসাথে যায় না। ভোটের অধিকার, বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়ে সরকার রাষ্ট্রকে বিপন্ন করে তুলেছে বলেও মন্তব্য করেন বিএনপি’র মহাসচিব।

দেশের মানুষ গণতন্ত্র ছাড়া থাকতে পারে না বলে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে যেতে হবে। এ অবস্থায় হতাশ ও হঠকারী কোনোটাই হওয়া যাবে না। অনুষ্ঠানে আমান উল্লাহ আমান ও খায়রুল কবির খোকনসহ নব্বুইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্রঐক্যের অন্য নেতারাও বক্তব্য রাখেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ