রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করুন: বাংলাদেশ খেলাফত মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হকসহ শীর্ষ আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং তা প্রত্যাহারের দাবী জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির শায়খুল হাদিস মাওলানা ইসমাঈল নূরপুরী ও নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মুফতী সাঈদ নূর, মাওলনা আলী উসমান।

আজ এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ঢাকাসহ বিভিন্নস্থানে ভাস্কর্যের নামে মূর্তি স্থাপনের ব্যাপারে ইতিপূর্বে উলামায়ে কেরাম বক্তব্য দিয়ে আসছেন ও শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ অব্যাহত রেখেছেন। কিন্তু একটি মহল এ ঈমানী প্রতিবাদকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টার অংশ হিসেবে হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনাইদ বাবুনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী ফয়জুল করীমের বিরুদ্ধে মামলা করেছে। যারা এ মামলা করেছে তারা ইসলাম, আলেম- উলামা ও দেশের শত্রু। অবিলম্বে মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় দেশে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টি হলে এর দায়-দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, ইসলামের সঠিক বক্তব্য তুলে ধরা আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দের দায়িত্ব ও কর্তব্য। সুতরাং আলেম-উলামা ও ইসলামী নেতৃবৃন্দ ইসলাম দেশ ও মানবতার পক্ষে কথা বলেই যাবেন। মামলা হামলা করে তাদের কণ্ঠকে স্তব্ধ করা যাবে না।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ