রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের সুস্থতা কামনায় দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সভাপতি, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকের সহ-সভাপতি ও সাবেক ধর্মপ্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস এর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদ্রাসার সাবেক মুহতামিম ও শায়খুল হাদিস হজরত মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. এর মাগফেরাত কামনায়ও দোয়া করা হয়।

আজ ৮ ডিসেম্বর (মঙ্গলবার) বাদ ফজর, রাজধানীর জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) এর সিনিয়র যুগ্ম-মহাসচিব ও জামিয়া আরাবিয়া দারুল উলুম নতুনবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ও শায়খুল হাদিস মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম। তিনি দোয়া ও মোনাজাতে মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের সুস্থতার জন্য ও শায়খুল হাদিস হজরত মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. এর রুহের মাগফেরাতের জন্য বিশেষ ফরিয়াদ করেন।

দোয়ায়ে অংশগ্রহণ করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের (একাংশ) মহাসচিব শায়খুল হাদিস মাওলানা শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের সাংগঠনিক সম্পাদক মাওলানা রশিদ আহমদ বিন ওয়াক্কাস, মুফতি আম্মার আহমদ, মুফতি খাদেমুল ইসলাম শরীফ, মুফতি উবায়দুল্লাহ ও হাফেজ মাওলানা মুফতি মুহাম্মদ ইসলামাবাদীসহ মাদ্রাসার শিক্ষক ও ছাত্রবৃন্দ।

উল্লেখ্য, মুফতি মুহাম্মদ ওয়াক্কাস গতকাল ৭ ডিসেম্বর রাজধানীর শাহবাগস্থ ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে হার্টে রিং পরানো হয়েছে। তিনি সেখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন। শায়খুল হাদিস হজরত মাওলানা ইমদাদুল হক হবিগঞ্জী রহ. গত ৬ ডিসেম্বর লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ