রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আল-হাইআতুল উলয়ার নামে খোলা ফেক পেজ বন্ধের অনুরোধ কর্তৃপক্ষের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষা অথরিটি ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ’ এর নামে খোলা সকল ফেসবুক ফেক পেজ বন্ধের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

আজ (৯ ডিসেম্বর) বুধবার এক ফেসবুক স্টাটাসের মাধ্যমে  আল-হাইআতুল উলয়া বাংলাদেশ এর অফিস সম্পাদক মু. অছিউর রহমান এ অনুরোধ জানিয়েছেন।

শিক্ষা সংস্থাটির ভেরিফাইড ফেসবুক পেজের এক স্টাটাসে উল্লেখ করা হয়, ‘আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ একটি সরকার স্বীকৃত ও বিধিবদ্ধ শিক্ষাপ্রতিষ্ঠান। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, কে বা কারা আল-হাইআতুল উলয়ার নামে ফেসবুক ফেক পেজ খুলে নানা রকম পোস্ট দিচ্ছে। কেউ কেউ আমাদের মনোগ্রাম ও কভার ফটোও ব্যবহার করছে। এটা সম্পূর্ণ বেআইনী ও ডিজিটাল আইনে শাস্তিযোগ্য অপরাধ। উক্ত পেজগুলোর সঙ্গে ও পেজগুলোর পোস্টগুলোর সঙ্গে আল-হাইআতুল উলয়ার কোন ধরনের সম্পর্ক নেই।

বন্ধ করা না হলে ফেক পেজগুলোর এডমিনদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করে পোস্টে বলা হয়, ‘আল-হাইআতুল উলয়ার নামে খোলা ফেক পেজগুলোর এডমিনদের উক্ত পেজগুলো আজই বন্ধ করে দেয়ার জন্য ও পেজের পোস্টগুলো ডিলেট করে দেয়ার জন্য চেয়ারম্যান মহোদয়ের আদেশক্রমে অনুরোধ করা হল। অন্যথায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ