রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভাস্কর্য ভাঙ্গচুর মানে গণতন্ত্র আক্রমণ: তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ভাস্কর্য ভাঙ্গচুর মানে গণতন্ত্রকে আক্রমণ হিসেবে দেখছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেছেন, ভাস্কর্য ভেঙে তারা মনে করেছে তারা বিজয়ী হয়েছে। যখনি সংবিধান বিরোধী কার্যক্রম হয়েছে, ভাস্কর্য ভেঙে গণতন্ত্রকে আক্রমণ করেছে, মুক্তিযুদ্ধের চেতনায় আঘাত এসেছে, তখনি আমরা আইনজীবী অঙ্গন তার দাঁতভাঙা জবাব দিয়েছি। এখনও আমরা প্রস্তুত তার দাঁতভাঙা জবাব দিতে।

আজ বুধবার সুপ্রিম কোর্টের সামনে ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনে বাধা ও বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে’ মানববন্ধনে তিনি একথা বলেন।

আল্লামা জুনায়েদ বাবুনগরীকে উদ্দেশ্য করে তাপস বলেন, জনাব বাবুনগরী, আপনারা ভুলে গেছেন। মনে করেছেন একটি ভাস্কর্য ভাঙলে মুক্তিযুদ্ধের চেতনা নষ্ট হয়ে যাবে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা এ বাংলাদেশে এখন শান্তির নীড় প্রতিষ্ঠা করেছি। এ করোনা ভাইরাস মোকাবিলা করে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন।

এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, মোখলেসুর রহমান বাদল, বশির আহমেদ, মোমতাজ উদ্দিন আহমদ মেহেদী, নাহিদ সুলতানা যুথী, আজহারুল্লা ভূইয়া, সানজিদা খানম, শাহ মঞ্জুরুল হক, কে এম মাসুদ রুমি, এ কে এম আমিন উদ্দিন মানিক, মোজম্মেল হক রানা প্রমুখ।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ