রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ফেসবুক, মেসেঞ্জার ও ইনস্টাগ্রাম ডাউন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে বলে এর ব্যবহারকারীরা টুইটারে অভিযোগ করেছেন। অনেকে জানিয়েছেন, তারা কোনো পোস্ট করতে পারছেন না, আবার অনেকে লগ-ইন করতে না পারার সমস্যার কথা বলেছেন।

ডেইলি মেইল অনলাইনে জানায়, যুক্তরাজ্য এবং ইউরোপের ফেসবুক, ইনস্টাগ্রাম এবং মেসেঞ্জার ব্যবহারকারীরা এ ধরনের সমস্যায় পড়েছেন। ফেসবুকের মালিকানাধীন এসব প্ল্যাটফর্ম যুক্তরাজ্য এবং ইউরোপে ডাউন হয়ে পড়েছে।

বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং পোর্টাল ডাউন ডিটেক্টর। ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি।

এদিকে কয়েকজন ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশেও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে। মেসেঞ্জারে চ্যাট করা বা লিংক শেয়ার করা যাচ্ছে না।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ