রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হেফাজত মহাসচিবের সুস্থতা কামনায় আল্লামা বাবুনগরীর দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় মহাসচিব ও ঢাকা জামিয়া মাদানীয়া বারিধারার প্রতিষ্ঠাতা-পরিচালক ও শায়খুল হাদীস আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতা কামনায় দেশবাসীর নিকট দুআ চেয়েছেন আমীরে হেফাজত, হাটহাজারী মাদরাসার শায়খুল হাদীস ও শিক্ষা পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী।

আজ বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে তিনি দেশবাসীর নিকট এ দোয়ার আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আমীরে হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী দেশের সর্বজন শ্রদ্ধেয় ও শীর্ষ একজন আলেম,মুরুব্বি। ইসলাম-মুসলমান, দেশ এবং জাতির পক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি বলিষ্ঠ নেতৃত্ব সাহসী ভূমিকা পালন করে থাকেন। লোভ-লালসা, ব্যক্তি স্বার্থের উর্ধ্বে থেকে এই বয়োবৃদ্ধ বয়সেও তিনি দ্বীনের বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।

আমীরে হেফাজত আরো বলেন, হেফাজত মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী দীর্ঘদিন যাবত বার্ধক্যজনিত নানা অসুস্থতায় ভুগছেন। বর্তমানে তিনি গুলশান ইউনাইটেড হসপিটালে বিশেষজ্ঞ ডাক্তারদের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন। অবস্থার অবনতি হওয়ায় আজ তাঁকে সাধারণ কেবিন থেকে প্রথমে H.D.U তে পরবর্তীতে I.C.U তে স্থানান্তর করা হয়েছে। তার অসুস্থতার সংবাদে আমি উদ্বিগ্ন। মহান আল্লাহ তায়ালার দরবারে আমি তার আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতা কামনা করছি।

আমীরে হেফাজত বলেন, বর্তমান এই নাজুক পরিস্থিতিতে, দেশ ও জাতীর এই সংকটময় মুহূর্তে আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেবের মতো হক ও ন্যায় নীতির উপর অটল-অবিচল, নিষ্ঠাবান আলেম আমাদের জন্য ছায়া স্বরূপ।

আমি দেশবাসীর নিকট আল্লামা নূর হোসাইন কাসেমী সাহেবের আশু রোগ মুক্তি ও পরিপূর্ণ সুস্থতার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ তায়ালা কাসেমী সাহেবকে পরিপূর্ণ সুস্থতা ও দীর্ঘ নেক হায়াত দান করুন, আমিন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ