রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৮৬১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৯৬৭ জনে দাঁড়িয়েছে।

এ ছাড়া দেশে নতুন করে আরো এক হাজার ৮৬১ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট চার লাখ ৮৫ হাজার ৯৬৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে চার হাজার ৪৮৬ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ১০ হাজার ৪৫২ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪০টি ল্যাবে ১৬ হাজার ২৫৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ ছাড়া নমুনা সংগ্রহ হয়েছে ১৬ হাজার ৬০০টি। এ পর্যন্ত দেশে মোট ২৯ লাখ ২৭ হাজার ৯২৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।

২৪ ঘণ্টায় নতুন ৩৭ জন মৃত্যুবরণকারীর মধ্যে পুরুষ ২৮ জন ও নারী নয়জন। এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে পাঁচ হাজার ৩২৬ জন ও নারী এক হাজার ৬৪১ জন। এ ছাড়া মৃত্যুবরণকারীদের মধ্যে ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিনজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে আটজন ও ষাটোর্ধ্ব ২৩ জন রয়েছেন।

২৪ ঘণ্টায় মৃত্যুবরণকারীর মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রাম বিভাগে সাতজন, রাজশাহী বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন ও ময়মনসিংহ বিভাগে তিনজন। এ ছাড়া হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৩৬ জন ও বাড়িতে একজন। দেশে করোনাভাইরাসে প্রথম মৃত্যু ঘটে গত ১৮ মার্চ। এরপর গত ১৪ এপ্রিল ৩৮তম দিনে কোভিড-১৯ রোগীর সংখ্যা এক হাজারে দাঁড়ায়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ