বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

চার জেলা, ১০ উপজেলা ও সাত পৌরসভায় চলছে ভোট গ্রহণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বিভিন্ন স্থানের সাতটি পৌরসভা, চারটি জেলা পরিষদ, ১০টি উপজেলা পরিষদ ও ৭১টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন ও বিভিন্ন পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বৃহস্পতিবার। এর মধ্যে ৬৮টি ইউনিয়নে চেয়ারম্যানসহ বিভিন্ন পদে উপনির্বাচন এবং তিনটিতে সাধারণ নির্বাচন হচ্ছে। ভোট শুরু হয়েছে সকাল ৮টায়, যা চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলা পরিষদের ভোটগ্রহণ সকাল ৯টায় শুরু হয়েছে, চলবে দুপুর ২টা পর্যন্ত। সকাল ৯টা থেকে শুরু হয়েছে উপজেলা ও ইউনিয়ন পরিষদগুলোর ভোট, চলবে বিকেল ৫টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, পাঁচটি পৌরসভায় সাধারণ ও দুটি পৌরসভায় উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে আজ। সাধারণ নির্বাচন হচ্ছে যেসব পৌরসভায় সেগুলো হচ্ছে- ফরিদপুর ও মধুখালী, মাদারীপুরের রাজৈর, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও গাইবান্ধার পলাশবাড়ী। এ ছাড়া গোপালগঞ্জের মুকসুদপুর ও জয়পুরহাটের ক্ষেতলাল পৌরসভায় একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে।

এদিন ১০টি উপজেলা পরিষদ নির্বাচনে বিভিন্ন পদে ভোট গ্রহণ হচ্ছে। বগুড়ার শেরপুর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান, নওগার রানীনগরে চেয়ারম্যান, পাবনার ঈশ্বরদী ও বেড়ায় চেয়ারম্যান, সাতক্ষীরার দেবহাটায় চেয়ারম্যান, যশোরের বাঘারপাড়ায় চেয়ারম্যান ও সদরে নারী ভাইস চেয়ারম্যান, রাজবাড়ীর গোয়ালন্দে চেয়ারম্যান, নোয়াখালীর বেগমগঞ্জে চেয়ারম্যান এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় উপজেলা চেয়ারম্যান পদে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

কুড়িগ্রামের রৌমারী উপজেলার তিনটি ইউনিয়ন পরিষদের বৃহস্পতিবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাকিগুলোতে বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে।

তাছাড়া ফেনী জেলা পরিষদের চেয়ারম্যান পদে, চুয়াডাঙ্গায় ৮নং ওয়ার্ডের সদস্য পদে, চাঁপাইনবাবগঞ্জে ২নং ওয়ার্ডে এবং টাঙ্গাইলে ১০নং ওয়ার্ডে উপনির্বাচনের ভোট নেওয়া হচ্ছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ