রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
রিয়াদে হামলা: আহত বাংলাদেশিদের সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি বিকেএমের ভালোবাসায় ঘেরা ট্রাক্টরচাপায় প্রাণ গেল মাদরাসা ছাত্রের মসজিদুল হারামে কিরাত বিষয়ে শায়খ গাজ্জাবির পাঠদান রিয়াদ বিমানবন্দরে হামলায় ইসলামী আন্দোলন মহাসচিবের নিন্দা বিশ্ব ইজতেমা নিয়ে বিভ্রান্তি নিরসন ও হামলার ঘটনায় দ্রুত চার্জশিট দাবি জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আজ প্রশ্নফাঁসের অভিযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ছাত্র জমিয়তের বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর সঙ্গে মারুবেনি কর্পোরেশনের প্রতিনিধিদলের সাক্ষাৎ দেশের বৃহত্তর স্বার্থে বন্দর ব্যবস্থাপনা কৌশল তৈরির তাগিদ নৌপরিবহনমন্ত্রীর

জাতীয় স্মৃতিসৌধে বাড়তি নিরাপত্তা গ্রহণের নির্দেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রতি বছর ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রাখা হলেও এবার নতুন করে বাড়তি নিরাপত্তার জন্য নির্দেশনা দেয়া হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি। দিবসটি উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধের আশেপাশের এলাকার নাগরিকদের সতর্ককরণ ও অব্যাহতি নোটিশ দেওয়া হয়েছে।
গতকাল বৃহস্পতিবার রাতে নোটিশের বিষয়ে নিশ্চিত করেছেন জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ।

নোটিশে মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় স্মৃতিসৌধে সার্বিক নিরাপত্তা জোরদার করার জন্য বেশ কিছু উদ্যোগ গ্রহণ করবার কথা বলা হয়েছে। যার মধ্যে জাতীয় স্মৃতিসৌধের আশপাশে বসবাস করেন তাদের আগামী দুই দিনের মধ্যে বিট পুলিশিং এর নির্ধারিত ফরম পূরণ করে আশুলিয়া থানা অথবা স্মৃতিসৌধ পুলিশ ক্যাম্পে জমা দেবার বিষয়ে নিদের্শনা দেয়া হয়েছে। এছাড়া আগামী ১৬ ডিসেম্বরের আগে কোনও ধরনের আত্মীয় অথবা নতুন ভাড়াটিয়াদের গ্রহণ বা আশ্রয় দেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে।

জাতীয় স্মৃতিসৌধের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) হারুন উর রশিদ গণমাধ্যমকে বলেন, জাতীয় স্মৃতিসৌধে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করার জন্য সব বাড়িওয়ালা ও ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছি। আগামী দুই-এক দিনের ভেতর তথ্য সংগ্রহের কাজ শেষ হবে। সে সঙ্গে নতুন করে কেউ স্মৃতিসৌধের আশপাশের এলাকায় আশ্রয় নিতে পারবে না।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ