বুধবার, ১৭ জুন ২০২৬ ।। ৩ আষাঢ় ১৪৩৩ ।। ২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
 ‘ডিএনসিসি’র হিফজুল কুরআন প্রতিযোগিতা: আয়োজক ও প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত ৮৪ বার যুদ্ধবিরতি লঙ্ঘন, ইসরায়েলকে ইরানের হুঁশিয়ারি ১০ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, নদীবন্দরে সতর্কসংকেত মাদরাসার বেতন সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস শিক্ষা মন্ত্রণালয়ের অল্প বয়সেই হাফেজ হয়ে প্রশংসা কুড়াচ্ছে রুবায়েত ও মৃদুল বিশ্বকাপে বিশেষ সম্মান পেল কালিমাখচিত সৌদির পতাকা বুধবার মৌলভীবাজার যাচ্ছেন প্রধানমন্ত্রী, বন্ধ থাকবে ৯২টি চা বাগান কবিতায় ‘কাঠপেন্সিল তরুণ লেখক পুরস্কার’ পাচ্ছেন জিয়া হক আমি না-থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প ‘ইসলামিক ফাউন্ডেশনকে আবার সোনালি যুগে ফিরিয়ে নিতে চাই’

আল্লামা কাসেমীর জন্য দোয়া চাইলেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, বারিধারা মাদরাসার মহাপরিচালক আল্লামা নূর হোসাইন কাসেমীর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি শায়েখ আবুল হোসাইন, সহ-সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর এবং সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।

আজ শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় এক যৌথ বিবৃতিতে তারা আল্লামা কাসেমীর জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি শায়েখ আবুল হোসাইন, সহ-সভাপতি শায়েখ সালাহউদ্দিন জাহাঙ্গীর এবং সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী। এক যৌথ বিবৃতিতে বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী প্রতিষ্ঠালগ্ন থেকে বেফাকের নিবেদিতপ্রাণ। সারাদেশের কওমি মাদরাসা শিক্ষার মানোন্নয়ন, মাদরাসাগুলোকে সুসংগঠিত রাখার ক্ষেত্রে সোচ্চার ভূমিকা পালন করেছেন। আজ তিনি হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় আছেন।

সারা দেশের আলেম-ওলামা, ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসলিমদের কাছে তার সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করছি। আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশের সভাপতি ক্বারী আবুল হোসাইন বলেন, আল্লামা নূর হোসাইন কাসেমী দেশের একজন অভিভাবক আলেম। দেওবন্দী চিন্তা দর্শনের পরীক্ষিত প্রতিনিধি। তার বেঁচে থাকা আমাদের জন্য রহমত। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য বিশেষ দোয়া কামনা করছি। সেইসাথে সংস্থার সহ-সভাপতি মাওলানা সালাহউদ্দিন জাহাঙ্গীর বলেন মুসলিম উম্মাহর মুখলেস একজন অভিভাবক আল্লামা নুর হোসাইন কাসেমী, হযরতের ছায়া আমাদের উপর দীর্ঘায়িত করুন হে মালিক।

একই বিবৃতিতে সংস্থার প্রতিষ্ঠাতা মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী বলেন, আহলে ইলম আল্লামা নূর হোসাইন কাসেমী ইলমি কাননের একজন রত্নতুল্য সম্পদ। হযরতের সুস্থতার জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া কামনা করছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ