রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আল্লামা কাসেমীর সুস্থতা কামনায় ইসলামী দলগুলোর দোয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মহাপরিচালক ও শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী অসুস্থ। বর্তমানে তাঁর স্বাস্থ্যের অবনতি হয়েছে। আছেন রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে। আজ সন্ধ্যায় মেডিকেল বোর্ড বসেছে আল্লামা কাসেমীর জন্য।

এদিকে আল্লামা কাসেমীর সুস্থতার জন্য দোয়া-মাহফিল করেছে দেশের বেশ কয়েকটি রাজনৈতিক ও অরাজনৈতিক দল। তাদের পাঠানো প্রেস বিজ্ঞপ্তি থেকে প্রতিবেদনটি সাজানো হয়েছে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
আল্লামা কাসেমীর নিজের সংগঠন বেলা ১১ টায় পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে এক দোয়া মাহফিলের আয়োজন করে। সংগঠনটির প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন স্বাক্ষরিত  গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ ১২ ডিসেম্বর,  শনিবার সকাল ১১ টায় পল্টনস্থ জমিয়ত কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশ এর মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী এর আশু রোগমুক্তি কামনা করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর এক বিশেষ দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া পরিচালনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী।  উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের আমীর ড. ঈসা শাহেদী, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহ-সভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল-হাবীব, মুসলিম লীগের মহাসচিব এডভোকেট কাজী আবুল খায়ের, জমিয়তের যুগ্ম মহাসচিব মাওলানা মঞ্জরুল ইসলাম আফেন্দী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মুফতি মুনির হোছাইন কাসেমী, খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, ইসলামী ঐক্য আন্দোলনের মহাসচিব মাওলানা মোস্তফা তারিকুল হাসান, মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা জয়নুল আবেদীন, মাওলানা লোকমান মাজহারী, মাওলানা বশিরুল হাসান খাদিমানী, অধ্যাপক আব্দুল জলীল, মাওলানা আবু বকর ছিদ্দিক, মুফতি নুর মোহাম্মদ কাসেমী, মাওলানা হেদায়েতুল ইসলাম , মাওলানা বিন ইয়ামিন, মাওলানা বুরহান উদ্দীন প্রমুখ। দোয়া শেষে নেতৃবৃন্দ দলমত নির্বিশেষে দেশ-বিদেশের সকল ধর্মপ্রাণ মানুষের কাছে বিশেষ মোনাজাতের আহবান জানান।

আল্লামা কাসেমীর সুস্থ্যতা কামনায় খেলাফত আন্দোলনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের সিনিয়র সহ-সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা নূর হুসাইন কাসেমীর দ্রুত সুস্থ্যতা কামনায় রাজধানীর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়া মাদরাসায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আমীরে শরীয়ত মাওলানা আতাউল্লাহ হাফেজ্জীর সভাপতিত্বে ও দোয়া পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দলের নায়েবে আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী, কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক মুফতি আ.ফ.ম আকরাম হুসাইন, নির্বাহী সদস্য হাফেজ মাওলানা আবুল কাসেম রায়পুরী, মাওলানা রুহুল আমিন, মাওলানা মুশফিকুর রহমান জামাল রশিদী, হাফেজ মাওলানা আবদুল মান্নান, ক্বারী মুতাসিমবিল্লাহ মাওলানা সফিউল্লাহ ও মাওলানা আবুবকর সিদ্দিক প্রমুখ।

আল্লামা কাসেমীর জন্য দেশবাসীর কাছে দুআ চেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস

বিশিষ্ট আলেমেদ্বীন জমিয়তে ইসলাম বাংলাদেশ ও হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমীর জন্য দেশবাসীর কাছে দুআ চেয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস মাওলানা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক।

আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আল্লামা কাসেমী একজন ইসলামী আন্দোলনের সাহসী সিপাহসালার। তিনি ইসলামী শিক্ষা সম্প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তিনি বেশ কিছুদিন যাবত অসুস্থতায় ভুগছেন। তার শারিরীক অবস্থা খুবই খারাপ। তিনি যাতে সুস্থ্য হয়ে আমাদের মাঝে ফিরে আসেন। সেজন্য আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দুআ করার জন্য আলেম-উলামা ও দেশবাসীর কাছে আহবান জানান তারা। এছাড়া বিভিন্ন স্থানে দোয়াি-মাহফিল অনুষ্ঠিত হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ