রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইউটিউব দেখা নিয়ে বকা দেয়ায় কিশোরীর আত্মহত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দিনরাত সময়ে অসময়ে মোবাইলে ইউটিউব দেখা নিয়ে বকা দেয়ায় আত্মহত্যা করেছে এক কিশোরী। ওই কিশোরীর নাম সানজিদা আক্তার মিশু। গতকাল (১১ ডিসেম্বর) শুক্রবার দুপুরে চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন ঝউতলা এলাকার বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত কিশোরী ওই এলাকার মাহফুজুর রহমানের মেয়ে। মিশু স্থানীয় একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।

খুলশী থানার ওসি মোহাম্মদ শাহীনুজ্জামান গণমাধ্যমকে বলেন, রাতে মোবাইলে ইউটিউব দেখা নিয়ে ছোট বোনের সাথে ঝগড়া হয় মিশুর। একারণে বাবা তাকে বকা দেয়। এতে অভিমান গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। শুক্রবার দুপুরে পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে। আত্মহত্যার ঘটনাটা পুলিশ খতিয়ে দেখছে। এরই মধ্যে কিশোরীর লাশ ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসার পর মৃত্যুর কারণ জানতে পারবো।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ