রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জে ইউপি সদস্যকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোপালগঞ্জে হামিদুল শরীফ (৪৫) নামে এক ইউপি সদস্যকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের সদস্য ছিলেন তিনি। সদর থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, আজ শনিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ইউপি সদস্য হামিদুল শরীফকে গোপিনাথপুর বাজার থেকে ডেকে নিয়ে গোপীনাথপুর হাইস্কুলের গেটের সামনে বুকে তিনটি গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে স্থানীয় ও স্বজনরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাকে কে বা কারা, কেন হত্যা করেছে পুলিশ বিষয়টি এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ