রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

পদ্মা সেতু হয়ে যাওয়াতে বিএনপি লজ্জা পেয়েছে: তথ্যমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি এবং টিআইবিসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান পদ্মা সেতুতে দুর্নীতি নিয়ে প্রশ্ন তুললেও বর্তমানে সেতু দৃশ্যমান হওয়ায় তাদের প্রতিক্রিয়া না থাকার সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

আজ শনিবার (১২ ডিসেম্বর) রাজধানীর মিন্টো রোডে সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আলাপকালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।

২০১৪ সালে নির্মাণযজ্ঞ শুরুর পর বিজয়ের মাস ১০ ডিসেম্বরে পদ্মা সেতুতে সবশেষ ও ৪১তম স্প্যান বসানোর মাধ্যমে দৃশ্যমান হয় প্রমত্তা পদ্মা নদীর উপর মূল সেতুর ৬ দশমিক ১৫ কিলোমিটার। তবে যান চলাচলে আরও কিছুটা সময় লাগবে।

পদ্মা সেতু নিয়ে বিভিন্ন সময়ে বিএনপি নেতারা সমালোচনা করেছেন, এখন তাদের কোনো কথা শোনা যাচ্ছে না এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বলেছিলেন— এই সরকার পদ্মা সেতু করতে পারবে না। আজকে পদ্মা সেতু হয়ে গেছে অর্থাৎ প্রায় সম্পন্ন।

বিএনপি চেয়ারপারসনের সাথে সুর মিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও জোর গলায়, নানা বিশেষণ দিয়ে নানা কথাবার্তা যুক্ত করে তিনি এবং তার সহকর্মীরা আরও অনেক কথা বলেছেন। আজকে তৃতীয় দিন, পদ্মা সেতুর মাধ্যমে দুই পাড় সংযুক্ত হয়ে গেছে। তাদের মুখে কোনো কথা নেই। এতে মনে হয়েছে পদ্মা সেতু হয়ে যাওয়াতে বিএনপিও লজ্জা পেয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, শুধু বিএনপি নয়, যখন পদ্মা সেতু নির্মাণের কাজে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার সিদ্ধান্ত গ্রহণ করে এবং নির্মাণের কাজে হাত দেয় তখন আমরা দেখতে পেয়েছি এটি নিয়ে নানা প্রশ্ন তোলা হয়েছে। দুর্নীতির প্রসঙ্গ আনা হয়েছে, এক টাকাও ছাড় হয়নি। তারপরও বলা হয়েছে দুর্নীতি হয়েছে। যে বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ উত্থাপন করেছিল সেই বিশ্ব ব্যাংক কানাডার আদালতে হেরে গেছে।

তাদের অভিযোগ যে অসত্য সেটি কানাডার আদালতে প্রমাণিত হয়েছে। সেই বিশ্ব ব্যাংক পরে পদ্মা সেতুতে অর্থায়ন করার জন্য আবেদন করেছিল, প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের আর বিশ্ব ব্যাংকের টাকার দরকার নেই। আমরা নিজস্ব অর্থায়নেই পদ্মা সেতু করব।

হাছান মাহমুদ বলেন, সেই সময় বিশ্ব ব্যাংকের সঙ্গে সুর মিলিয়ে আরও অনেকেই, টিআইবি বড় বড় সংবাদ সম্মেলন করেছিল। টিআইবির যারা কর্মকর্