বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দাওরা পরীক্ষায় ছাত্রীদের জন্য ফিঙ্গার প্রিন্ট নিবন্ধন বাধ্যতামূলক হচ্ছে ভারতের বিশিষ্ট আলেম মাওলানা জয়নুল আবেদীন আরশাদীর ইন্তেকাল ‘বৈদেশিক কর্মসংস্থান বাড়াতে নতুন শ্রমবাজার সম্প্রসারণে জোর দিয়েছে সরকার’  স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ৩১ আগস্ট গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু ইরানে মার্কিন হামলায় নিহত ১৪ লেবাননে ইসরায়েলি হামলাকে যুদ্ধাপরাধ আখ্যা দিয়ে তদন্তের দাবি অ্যামনেস্টির হরমুজ প্রণালির কাছে আটকা পড়েছেন ৬ হাজারের বেশি নাবিক ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে: প্রধানমন্ত্রী আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে : আইনমন্ত্রী

বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের ৬১ ভাগ কাজ শেষ: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ১০ হাজার ৪ শত কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউবের খনন কাজ আজ শুরু হয়েছে। এ পর্যন্ত প্রকল্পের শতকরা ৬১ ভাগ কাজ শেষ হয়েছে।

আজ শনিবার সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব টানেলের দ্বিতীয় টিউব খনন কাজের উদ্বোধন কালে একথা বলেন তিনি।

তিনি তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণাধীন এ টানেল দক্ষিণ এশিয়ার নদীর নিচে প্রথম টানেল।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণের ফলে চট্টগ্রাম শহর চীনের সাংহাই নদীর মত One city and two town মডেল গড়ে উঠবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে উঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সাথে সংযোগ স্থাপিত হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ