রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

বাদেপাশায় শেখ নিদাই সমাজ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গোলাপগঞ্জ উপজেলার বাদেপাশায় আরিফুল আহাদ স্মৃতি ফাউন্ডেশনের সৌজন্যে ও শেখ নিদাই সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

আজ ১২ ডিসেম্বর (শনিবার) বাদেপাশা গ্রামে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য এডভোকেট মুজিবুর রহমান।

হাফেজ খছরুজ্জামানের সভাপতিত্বে ও আশিক আহমদের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শেখ নিদাই সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক মনজুর ইসলাম সুবেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উত্তর বাদেপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ, হাবিবুল ইসলাম, মুসলেবুর রহমান, কুশিয়ারা পুলিশ ফাড়ির ইনচার্জ মো. রবিউল্লাহ খান, সাংবাদিক জাকারিয়া তালুকদার, রাশেদ আহমদ।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুর রহমান, এমাদ আহমদ, জামাল আহমদ, আব্দুল মুকিত, নাহিদুল ইসলাম, মাহবুব আহমদ প্রমুখ।

অনুষ্ঠানে এলাকার ৪০০টি পরিবারের মধ্যে কম্বল ও চাদর বিতরণ করা হয়। প্রধান অতিথি শেখ নিদাই সমাজ কল্যাণ সংস্থার উন্নয়ন ফান্ডে দুই লক্ষ টাকার অনুদান ঘোষণা করেন।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট মুজিবুর রহমান বলেন, শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসা নৈতিক দায়িত্ব। তিনি দুস্থ অসহায় শীতার্ত মানুষের পাশে বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ