রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আল্লামা কাসেমীর ইন্তেকালে নূরানী তা’লীমুল কুরআন বোর্ডের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সিনিয়র সহ-সভাপতি, হেফাজত ইসলাম বাংলাদেশের মহাসচিব ও বারিধারা মাদরাসার মুহতামিম, হাজার হাজার ওলামায়ে কেরামের উস্ততাজ ও রুহানি রাহবার। আল্লামা নুর হোসাইন কাসেমীর ইন্তেকালে শোক প্রকাশ করেছেন নূরানী তা’লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের সম্মানিত পরিচালক জনাব হাফেজ মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন।

ইলমী মহল, রাজনীতির ময়দানসহ সর্বত্র তিনি ছিলেন সর্বজনস্বীকৃত একজন ব্যক্তিত্ব। আজ দুপুর ১ ঘটিকায় তিনি ইন্তিকাল করেন।

আল্লামা নুর হোসাইন কাসেমী ছিলেন শীর্ষ আলেমে দ্বীন। দ্বীন-ধর্ম, ওলামায়ে কেরাম ও দেশের মানুষের জন্য আল্লাহর বিশেষ এক নেয়ামত ছিলেন। আজ তিনি মহান আল্লাহর দরবারে চলে গেছেন। আল্লামা নুর হোসাইন কাসেমি চলে গেলেও তার ফুয়ুজ ও বরকতের ধারা আমাদের মাঝে অব্যাহত থাকবে। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ