রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জানুয়ারি থেকে দেশে করোনার টিকা দেয়া শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জানুয়ারিতেই দেশে করোনার টিকা পাওয়া যাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ রোববার সকালে মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তর ও ভারতের সিরাম ইন্সটিটিউটের সঙ্গে ভ্যাকসিন সংক্রান্ত চুক্তি সই হওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী এ কথা জানান।

আজই চুক্তির কাগজ পাঠানো হবে সিরাম ইনস্টিটিউটে। ১৫ ডিসেম্বরের মধ্যে সই হয়ে তা ফেরত আসবে বাংলাদেশে। মন্ত্রীর আশা, সব কিছু ঠিক থাকলে জানুয়ারিতেই ভ্যাকসিনের প্রথম চালান পাবে বাংলাদেশ। এরপর প্রতি মাসে ৫০ লাখ করে ৬ মাসে ৩ কোটি ডোজ ভ্যাকসিন দেশে আসবে।

মন্ত্রী জানান, অক্সফোর্ড ছাড়াও রাশিয়া চীন ও যুক্তরাষ্ট্রেও ভ্যাকসিনের বিষয়ে যোগাযোগ হচ্ছে। অক্সফোর্ডের করোনা টিকা ৩ কোটির বেশি দিতে না পারলে অন্য দেশ থেকে ভ্যাকসিন আনা হবে।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও ব্রিটিশ-সুইডিশ ওষুধ নির্মাতা অ্যাস্ট্রাজেনেকার তৈরি করোনা ভাইরাসের ভ্যাকসিনটি ভারতে উৎপাদন করবে সিরাম ইন্সটিটিউট। বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মাধ্যমে এই ভ্যাকসিনটি বাংলাদেশ নিয়ে আসছে। গত ৫ নভেম্বর এ সংক্রান্ত সমঝোতা স্মারক সই হয়েছিল।

চুক্তি অনুযায়ী, বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসকে অক্সফোর্ডের উদ্ভাবিত টিকা সরবরাহ করবে সিরাম ইন্সটিটিউট।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ