রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইউটিউব, জিমেইলসহ গুগলের প্রায় সব সেবাতে চলছে বিভ্রাট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিশ্বের অন্যতম প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল বড় ধরনের বিভ্রাটের কবলে পড়েছে। জিমেইল, ড্রাইভ ও ইউটিউবসহ প্রায় কোন সেবা কাজ করছে না তাদের। পুরো বিশ্বজুড়েই প্রতিষ্ঠানটির সেবাগুলোতে সমস্যা হচ্ছে।

জিমেইল খুলতে গেলেই 'টেম্পোরারি ইরর" লেখা দেখাচ্ছে। সঙ্গে বার্তা আসছে- "We’re sorry, but your account is temporarily unavailable. We apologise for the inconvenience and suggest trying again in a few minutes. You can view the G Suite Status Dashboard for the current status of the service.”

এছাড়া আজ (১৪ ডিসেম্বর) সোমবার সকাল থেকে বিশ্বজুড়ে কাজ করছে না গুগলের ভিডিও সেবা ইউটিউব। সেখানে বার্তা আসছে- ‌'কিছু একটা সমস্যা হয়েছে (Something went wrong...)'।

সোমবার সন্ধ্যা ৬টা ৯ মিনিটে এক টুইট বার্তায় ইউটিউব জানিয়েছে, এ সমস্যার বিষয়টি তাদের দৃষ্টিগোচর হয়েছে এবং সমাধানের জন্য কাজ করে যাচ্ছে।

এছাড়া, ডাউন ডিটেকটর ওয়েবসাইটের তথ্য অনুসারে, বিশ্বজুড়ে কাজ করছে না গুগল প্লে, গুগল ম্যাপস, গুগল ডকস, গুগল ক্লাস রুমস, ইউটিউব টিভি, গুগল হ্যাংআউট ও গুগল মিট। ইউরোপ, আমেরিকা ও এশিয়ার দেশগুলোতে গুগলের এসব সেবার সমস্যা সমস্যা প্রকট হিসেবে দেখা দিয়েছে।

এদিকে গুগল এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বের দেড়শ' কোটির বেশি ব্যবহারকারী সমস্যার সম্মুখীন হচ্ছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ