রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

রোহিঙ্গা গণহত্যা মামলা পরিচালনায় সৌদি আরবের সহায়তা চেয়েছে বাংলাদেশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার মামলা পরিচালনায় তহবিল গঠনে সৌদি সরকারের কিং সালমান হিউম্যানিটারিয়ান এইড অ্যান্ড রিলিফ ফান্ডের সহায়তা চাইলেন সৌদি আরবে নিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রাষ্ট্রদূত রিয়াদে সৌদি সরকারের কেএস রিলিফ ফান্ডের সুপারভাইজার জেনারেল আব্দুল আজিজ আল রাবেয়ার সঙ্গে সাক্ষাতকালে এ অনুরোধ জানান।

গতকাল সোমবার রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক বিচার আদালতে রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের মামলা পরিচালনার জন্য এ পর্যন্ত মাত্র ১২ লাখ ডলার সংগৃহীত হয়েছে যার মধ্যে বাংলাদেশ ৫ লাখ ডলার দিয়েছে। মামলা পরিচালনায় আগামী কয়েক বছরে প্রায় এক কোটি ২০ লাখ ডলার প্রয়োজন হবে জানিয়ে রাষ্ট্রদূত কেএস রিলিফ ফান্ডকে উল্লেখযোগ্য অংশ প্রদান করার অনুরোধ জানান।

রাষ্ট্রদূত রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের জন্য কেএস রিলিফ ফান্ডের অনুদানের জন্য আন্তরিক ধন্যবাদ জানান এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা প্রদানের জন্য ২০১৯ সালে নিউইয়র্কে সম্মেলন করার জন্যও ধন্যবাদ জানান। এ সময় রোহিঙ্গাদের ভাসান চরে নিরাপদ ও উন্নত সুযোগ সুবিধা সম্বলিত স্থানে স্থানান্তর করা হয়েছে জানিয়ে রিলিফ ফান্ডের কর্মকর্তাদের বাংলাদেশ সফরের আহবান জানান।

রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বাংলাদেশে অত্যাধুনিক হাসপাতাল নির্মান অথবা বিভিন্ন সরকারি হাসপাতালে আধুনিক যন্ত্রপাতি দিয়ে সাহায্য করার জন্য কেএস রিলিফ ফান্ডের সুপারভাইজার জেনারেল আব্দুল আজিজ আল রাবেয়াকে অনুরোধ জানান।

বাংলাদেশে শিশু ও প্রাপ্ত বয়স্ক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন মানবিক সহায়তা প্রদানকারী প্রতিষ্ঠান যারা কে এস রিলিফ ফান্ডের প্রকল্প সহায়তার জন্য আবেদন করেছে তাদের সহায়তার জন্য রাষ্ট্রদূত অনুরোধ জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ