রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৯ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়িয়ে ১ হাজার ৮৩৭ টাকা নির্ধারণ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৩ মৃত্যু, আক্রান্ত ১ হাজার ৩০০ জামিন নামঞ্জুর, আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর নির্দেশ আদালতের ‘ভারতের সঙ্গে চুক্তি হলেই চালু হবে মোগলহাট স্থলবন্দর’ দাওরায়ে হাদীস পরীক্ষা শুরু ২১ জানুয়ারি, ফি জমার শেষ সময় ১ নভেম্বর এআই তৈরি ছবি চেনার ৫ উপায় ‘ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর ছবি হোয়াইট হাউস থেকেই দেওয়া হয়েছে’ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর ‘মুসলিম উম্মাহর কল্যাণে আলেমদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে’

করোনায় আক্রান্ত প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ বি এম আব্দুল্লাহ।

বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার রাতে দেশের এই প্রথিতযশা চিকিৎসক জানান, তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

অধ্যাপক ডা. আব্দুল্লাহ জানান, ‘করোনা উপসর্গ দেখা দিয়েছিল। শরীর দুর্বল লাগছিল। টেস্ট করালে কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়েছি। বাসায় থেকে ঝুঁকি না নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছি।’

তিনি বলেন, ‘আইসোলেশনে থাকাই ভালো হবে। তবে আমার অবস্থা এখনো স্থিতিশীল আছে। কেবল একটু দুর্বল অনুভব করছি।’

দিন কয়েক আগেই সর্দি-কাশি ও হালকা জ্বরে ভুগছিলেন একুশে পদকপ্রাপ্ত এই মেডিসিন বিশেষজ্ঞ। সোমবার তাকে রাজধানীর গ্রিন লাইফ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান তার কন্যা ডা. সাদিয়া সাবাহ। তিনি বলেন, ‘সর্দি-কাশির পাশাপাশি বাবার কিছুটা শারীরিক দুর্বলতাও রয়েছে।’ পুরোপুরি সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে দেশবাসীর দোয়া কামনা করেন তিনি।

-এএ