রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভাস্কর্য ভাঙার ঘটনায় দল থেকে বহিষ্কার যুবলীগ নেতা আনিচুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিপ্লবী বাঘা যতীনের ভাস্কর্য ভাঙায় জড়িত থাকার অপরাধে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান আনিচকে।

আজ শনিবার বিকেলে উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক মনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে কয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আনিচুর রহমান আনিচকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।’

উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনির হাসান রিন্টু বলেন, ‘যুবলীগ কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকতে পারে না। ব্যাপারটি ক্ষতিয়ে দেখতে ইতিমধ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ