রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

কে হচ্ছেন হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ।।
নিউজরুম এডিটর

শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর ইন্তেকালে বেফাকের সিনিয়র সহ-সভাপতির পদটি শূন্য হয়েছে। তার ইন্তেকালে শূন্য হওয়া পদে কে হচ্ছেন বর্তমান সিনিয়র সহ-সভাপতি তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। আলেম-উলামা, ছাত্র-শিক্ষক, মাদরাসা মহলসহ সর্বত্রই আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে বেফাকের সিনিয়র সহ-সভাপতির শূন্যপদ নিয়ে। বেফাকের সিনিয়র সহ-সভাপতি হওয়ার সুবাদে গঠনতন্ত্র মোতাবেক কওমি মাদরাসার সর্বোচ্চ শিক্ষাসংস্থা আল হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যানও ছিলেন আল্লামা কাসেমী রহ.।

আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. গত ১৩ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। এর আগে গত ৩ অক্টোবর ২০২০ তারিখে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর সহ-সভাপতি ও আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ এর কো-চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নির্বাচনের মাত্র দুই মাস দশ দিন পরেই প্রভূর ডাকে সাড়া দেন তিনি। এতে শূন্য হয় এ দুটি পদ।

বর্তমানে এ পদ দুটিতে কে আসছেন তা নিয়েই চলছে আলোচনা। তবে বেফাকের বর্তমান সহ-সভাপতিদের থেকেই কেউ একজন সিনিয়র সহ-সভাপতি হবেন। একথা নিশ্চিত করেই ধারণা করা যাচ্ছে।

এদিকে গত ১২ ফেব্রুয়ারি ২০১৮ সালে বেফাকের দশম মজলিসে উমূমী বা কাউন্সিল অধিবেশনে মোট ৩৫ জন নায়েবে সদর বা সহ-সভাপতি নির্বাচিত হয়েছিলেন। তাদের মাঝে মৃত্যুবরণ করেছেন দুইজন। আরও ৩৩ জন নায়েবে সদর বা সহ-সভাপতি থেকে যে কাউকে নির্বাচন করা হবে বেফাকের সিনিয়র সহ-সভাপতির পদে।

৩৫ জন সহ-সভাপতিদের মাঝে বর্তমানে বেফাকের সিনিয়র সহ-সভাপতির পদের জন্য আলোচনায় রয়েছেন বেফাকের প্রতিষ্ঠালগ্ন থেকে সম্পৃক্ত থাকা সাবেক ধর্ম প্রতিমন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস। বেফাকের কমিটি তালিকায় সাবেক সিনিয়র সহ-সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. এর পরেই রয়েছে তার অবস্থান। সে বিবেচনায় আলোচনায় এগিয়ে আছেন মুফতি মুহাম্মদ ওয়াক্কাস-ই।

তিনি ছাড়াও আলোচনায় আছেন রাজধানীর মাখজানুল উলুম খিলগাঁও মাদরাসার মহাপরিচালক আল্লামা নূরুল ইসলাম জিহাদী, ফেনীর আল্লামা নূরুল ইসলাম আদীব, ময়মনসিংহের আল্লামা আব্দুর রহমান হাফেজ্জী, মধুপুরের পীর আল্লামা আব্দুল হামিদ ও কামরাঙ্গিরচর মাদরাসার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ ইবনে হাফেজ্জী।

তবে আগামী মঙ্গলবার (২২ ডিসেম্বর’২০২০) বেফাক অফিসে বসবে খাস কমিটির বৈঠক। সে বৈঠক থেকেই প্রস্তাবনা আসতে পারে বেফাকের সিনিয়র সহ-সভাপতি কে হচ্ছেন সে বিষয়ে। তবে প্রস্তাবনা আসলেও চুড়ান্ত অনুমোদন পাবে আমেলার মিটিংয়েই।

পরিশেষে বলা যায়, আগামী মঙ্গলবারের বৈঠকের পরেই শেষ হবে সব জল্পনার। অবসান ঘটবে বেফাকের সিনিয়র সহ-সভাপতি কে হচ্ছেন সে প্রশ্নের।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ