রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ডাকসুর সাবেক ভিপি নুরের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়ায় আদালতে মামলা করা হয়েছে।

ফেসবুক লাইভে নানা বিষয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ এনে আদালতে সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল।

আজ রোববার (২০ ডিসেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ মামলাটি আমলে নিয়ে পরবর্তিতে আদেশের জন্য অপেক্ষায় রয়েছে।

এর আগে বুধবার (১৬ ডিসেম্বর) রাতে ফেসবুক লাইভে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি নুরুল হক নুর। সেখানে আপত্তিকর বিভিন্ন মন্তব্য করেছেন বলে অভিযোগ তোলেন মামলার বাদি রবিউল হোসেন রুবেল।

মামলা সূত্রে জানা যায়, নুরুল হক নুর সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর বিভিন্ন মন্তব্য করে, মানুষকে উস্কিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। তিনি নির্বাচন কমিশনকে 'বেহুদা কমিশন' মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন আওয়ামী লীগকে 'বঙ্গবন্ধুর আদর্শ বিরোধী' এবং ছাত্রলীগ নিয়ে বিভিন্ন আপত্তিকর মন্তব্য করেন।

মামলার আইনজীবী একরাম হোসেন ডালিম এ বিষয়ে বলেন, ব্রাহ্মণবাড়িয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের প্রথম আদালতের হাকিম আয়েশা বেগম মামলাটি শুনানি করবেন। আমরা শুনানির অপেক্ষায় রয়েছি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ