রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

আরো ৩২ জনের মৃত্যু, শনাক্ত ১৪৭০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশে মরণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরো ১ হাজার ৪৭০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে।

এতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ২ হাজার ১৮৩ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৭ হাজার ৩১২ জনের মৃত্যু হলো।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে মোট ১৬০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৫ হাজার ৪০৯টি। আগের নমুনাসহ পরীক্ষা করা হয়েছে ১৫ হাজার ৬৬৯টি। এ নিয়ে ২৮৯তম দিনে এসে এখন পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৩০ লাখ ৯১ হাজার ৩৪৯টি।

উক্ত সময়ের মধ্যে আরো ১ হাজার ৪৭০ জনকে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। এ নিয়ে দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ লাখ ২ হাজার ১৮৩ জন।

এ ছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে আরো ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ৭ হাজার ৩১২ জনের মৃত্যু হলো। একই সময়ে দেশে ২ হাজার ১৬৭ জন সুস্থ (হাসপাতাল ও বাসা মিলে) হয়েছেন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৯ হাজার ৬৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৯ দশমিক ৩৮ শতাংশ এবং সুস্থতার হার ৮৭ দশমিক ৫৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ