আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক আমীর শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফীর স্বাভাবিক মৃত্যুকে হত্যাকাণ্ড আখ্যা দিয়ে একটি কুচক্রি মহল বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব মাওলানা মামুনুল হকসহ দেশের ৩৬ জন আলেম উলামার নামে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত মামলা দায়েরের নিন্দা ও প্রত্যাহারের দাবী জানিয়ে বিবৃতি দিয়েছেন দেশের ১০১ জন খ্যাতনামা আলেম।
গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আল্লামা আহমদ শফীর শ্যালক বাদি হয়ে আল্লামা আহমদ শফীর মৃত্যুকে অস্বাভাবিক ও হত্যাকাণ্ড দাবি করে একটি মামলা দায়ের করে। মামলাটি আদালত আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করে এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দেয়।
আওয়ার ইসলামে পাঠানো এক বিবৃতিতে আলেমগণ বলেন, শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর রহ. এর মৃত্যু ছিল স্বাভাবিক। যা দেশবাসীর সামনে দিবালোকের ন্যায় স্পষ্ট। আল্লামা আহমদ শফীর ইন্তেকালের পর একটি মহল বিভ্রান্ত ছড়ালে তাঁর পরিবারের পক্ষ থেকে তাঁর বড় ছেলে মাওলানা ইউছুফ এবং হাটহাজারী মাদরাসার সিনিয়র শিক্ষকবৃন্দ ভিডিও বার্তার মাধ্যমে আল্লামা আহমদ শফীর মৃত্যুকে স্বাভাবিক বলে জাতির সামনে উপস্থাপন করেছেন। কিন্তু মৃত্যুর এতদিন পরে একটি স্বার্থান্বেষী মহল দেশ এবং জাতিকে বিভ্রান্ত করার জন্য তার মৃত্যুকে অস্বাভাবিক আখ্যায়িত করে মৃত্যুর জন্য মাওলানা মামুনুল হকসহ ৩৬ জনের বিরুদ্ধে মিথ্যা ও চক্রান্তমূলক মামলা করেছে। এ মামলা জাতি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
আলেমগণ আরো বলেন, একটি মহল আল্লামা আহমদ শফীর জীবদ্দশায় তাঁকে ব্যবহার করে নিজেদের স্বার্থ হাসিল করেছে। তারা আলেমদেরকে সরকারের মুখোমুখি দাঁড় করিয়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ফায়দা হাসিল করতে চাচ্ছে। আলেম সমাজ ও ধর্মপ্রাণ মানুষ তাদের চক্রান্তের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।
আলেমগণ বলেন, আল্লামা মামুনুল হক দেশের সম্পদ ও জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব। তার জনপ্রিয়তায় একটি গোষ্ঠী ঈর্ষান্নিত হয়ে তাকে মামলায় জড়ানো হচ্ছে। হামলà¦