বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

করোনার নতুন সংক্রমণে সতর্ক বাংলাদেশ: বিমান সচিব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা-লন্ডন রুটে বিমান চলবে কি না, শিগগিরই সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। মঙ্গলবার (২২ ডিসেম্বর) সকালে এ কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মুহা. মহিবুল হক।

এ ছাড়া সংকটে বন্ধ হওয়া সব ফ্লাইটের যাত্রী পরবর্তীতে বিনা খরচেই টিকিট পাবেন বলেও জানিয়েছেন তিনি।

সচিব জানান, সম্প্রতি ব্রিটেন থেকে নতুন ধরনের করোনা ভাইরাস ছড়িয়ে পড়ায় বাংলাদেশ সতর্ক অবস্থানে রয়েছে। পর্যবেক্ষণ শেষে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে ফ্লাইট বন্ধ করা হবে কি না।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, করোনার কারণে এ পর্যন্ত বিমান পরিচালনায় বাংলাদেশের আর্থিক ক্ষতি হয়েছে ৩ হাজার কোটি টাকার বেশি আর পর্যটন খাতে প্রায় ২ হাজার কোটি টাকা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ