বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৪ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

ঢাকায় কওমি উদ্যোক্তার সম্মেলন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ফেসবুকভিত্তিক কওমি আলেমদের উদ্যোক্তা প্ল্যাটফর্ম ‘কওমি উদ্যোক্তা’ সম্প্রতি ১ লাখ সদস্য অতিক্রম করেছে। ঐতিহাসিক এই মুহূর্তকে স্মরণীয় করে রাখতে রাজধানী ঢাকায় উদ্যোক্তা সম্মেলন করতে যাচ্ছে গ্রুপটি।

আগামীকাল বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বিকেলে রাজধানীর মতিঝিলে অবস্থিত হোটেল রহমানিয়া ইন্টারন্যাশনালে আয়োজিত অনুষ্ঠানে দেশের খ্যাতিমান আলেম, মোটিভেশনাল স্পিকার এবং সফল উদ্যোক্তারা উপস্থিত থাকবেন।

চলতি বছরের ২ জুন করোনাকালীন সময়ে কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এ প্ল্যাটফর্মের যাত্রা শুরু হয়। শুরু থেকেই গ্রুপটিতে ব্যাপক সাড়া মেলে। মাত্র ১৭২ দিনে এক লাখ সদস্য অতিক্রম করে গ্রুপটি। এখান থেকে নতুন নতুন উদ্যোগ শুরু করে সাবলম্বী হওয়ার পথে রয়েছেন হাজারও আলেম ও মাদরাসা শিক্ষার্থী।

কওমি উদ্যোক্তা গ্রুপের এটাই প্রথম সম্মেলন। এতে উদ্যোক্তা ও ব্যবসায়ীদের মিলনমেলা ঘটবে। আমন্ত্রিত অতিথিগণ তরুণ উদ্যোক্তাদের ব্যবসা-বাণিজ্য ও আত্মোন্নয়নে নানারকম দিক-নির্দেশনা দিবেন।

গ্রুপের এডমিন আলেম, লেখক ও উদ্যোক্তা মাওলানা রোকন রাইয়ান জানিয়েছেন, হালাল উপার্জন বৃদ্ধি করতে আমাদের কওমি উদ্যোক্তার যাত্রা। আলহামদুলিল্লাহ, অল্পসময়ে ব্যাপক সাড়া পেয়ে আমরা আপ্লুত। অসংখ্য তরুণ আলেম এখন স্বপ্ন দেখছেন নিজে উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যকে চাকরি দিয়ে সহযোগিতা করার। ইনশাআল্লাহ, আমরা হালাল উপার্জন বৃদ্ধি করতে এ প্ল্যাটফর্মকে ব্যাপকভাবে কাজে লাগাতে পারবো বলে আশাবাদী।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ