শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে যে কাউকে তলব করতে পারবে দুদক: হাইকোর্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে সরকারি কর্মকর্তাসহ যে কোনও ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করতে পারবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বিচারপতি মুহা. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি এ কে এম জহিরুল হক সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চের দেয়া একটি আদেশের পুর্ণাঙ্গ রায়ের পর্যবেক্ষণে এ কথা বলা হয়েছে।

গত ৩ ডিসেম্বর ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জিকে শামীমের কাছ থেকে ঘুষ নিয়ে জামিনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে দুদকের তলবাদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ডিএজি জান্নাতুল ফেরদৌসী রুপার রিট আবেদন খারিজ করেন হাইকোর্ট। এরই ধারাবাহিকতায় বিচারপতিদের স্বাক্ষর শেষে বৃহস্পতিবার এই রায় প্রকাশিত হয়।

রায়ে আরও বলা হয়, জিকে শামীমের কাছ থেকে ঘুষ নিয়ে জামিনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রুপাকে তলব করে দুদকের দেওয়া নোটিশ বৈধ। এতে রূপার কোনো মৌলিক অধিকার ক্ষুণ্ণ হয়নি।

আদালতে রুপার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ, জেডআই খান পান্না ও সালাউদ্দিন দোলন। অন্যদিকে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশীদ আলম খান এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান মনির।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ