শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

লন্ডন-ঢাকা ফ্লাইট জোরালোভাবে মনিটর করছে সরকার: কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন ছড়িয়ে পড়ায় জনমনে শঙ্কা তৈরি হওয়ায় সেখানকার ফ্লাইট জোরালোভাবে মনিটর করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, লন্ডনসহ বিভিন্ন দেশের ফ্লাইটের বিষয়ে সরকার সজাগ রয়েছে। লন্ডন-ঢাকা-লন্ডন ফ্লাইটের বিষয়ে পরিস্থিতি গুরুতরভাবে মনিটর করা হচ্ছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয়ে ব্রিফিংয়ে এ কথা বলেন।

করোনা নতুন করে আবার প্রাণঘাতী রূপ নিয়ে ছড়িয়ে পড়ছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এ অবস্থায় নিজের এবং অন্যের সুরক্ষায় মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

আওয়ামী লীগ যে কোনো দুর্যোগে মানুষের পাশে আছে জানিয়ে তিনি বলেন, বিএনপি করোনাকালে জনগণের জন্য কী করেছে? আওয়ামী লীগ ও সরকারপ্রধান শেখ হাসিনার মতো একজন মানবিক নেতৃত্ব যতক্ষণ আছেন, ততক্ষণ মহামারীসহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় লড়াই চালিয়ে যাব, ইনশাআল্লাহ।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ