হাবীব আনওয়ার।।
মহান আল্লাহ তা'আলা এই ধরাপৃষ্ঠে এমন কিছু ক্ষণজন্মা মহাপুরুষ প্রেরণ করেছেন, যারা তাঁদের যুগান্তকারী কর্মকাণ্ডের মাধ্যমে পৃথিবীতে অমর হয়ে থাকেন। যাদের জ্ঞানের মশাল থেকে শতসহস্র জ্ঞান পিপাসুরা তাদের আহার সংগ্রহ করেন। যাদের হাতের ছোঁয়ায় চোখের দর্শনে মহাপাপীর মনেও খোদার প্রেমের আলো জ্বলে উঠে। অন্ধকার ছেড়ে হিদায়েতের পথে চলে আসে। যারা হাজার বছর বেঁচে থাকেন, মানুষের মানসপটে।
যাদের অবদান আর অমরকীর্তি পরবর্তী প্রজন্ম স্মরণ করে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সাথে। যারা পথহারা মানুষকে দিয়েছেন পথের সন্ধান। ভবিষ্যৎ প্রজন্মকে দিয়েছেন ইসলামের পথ নির্দেশিকা। যারা নিজেদের সর্বস্ব বিলীন করে দেশ-জাতীর কল্যাণে কাজ করে গেছেন নিঃস্বার্থভাবে। শিরক-বিদআত ও ধ্বংসাত্মক কার্যাবলী প্রতিহত করে আল্লাহর দ্বীনকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়ার সংগ্রামে নিজেদের আত্মনিয়োগ করেছেন। যারা সুন্দর পৃথিবীকে আরো সুন্দর করে তোলেন তাদের চরিত্রের মাধুর্যতা দিয়ে।
চারপাশের পরিবেশ পরিচিত সবকিছু পাল্টিয়ে দেয় তাদের অসাধারণ প্রতিভা দিয়ে! উদারতা, দানশীলতা, আপোষহীনতা, সাহসিকতা, বিচক্ষণতা, উত্তম গুণাবলী, সামাজিক অবদানসহ সর্বক্ষেত্রে যাদের অবদান মানুষকে মুগ্ধ করে তোলে। বিজাতীয় সংস্কৃতির করাল গ্রাস থেকে পতনোন্মুখ জাতিকে ফিরিয়ে আনা ও চিন্তানির্ভর চেতনাসমৃদ্ধ সুস্থ-সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, জনসাধারণকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, তরুণ সমাজকে অধঃপতনের দ্বারপ্রান্ত থেকে তুলে এনে সত্য-সুন্দর ও মুক্তির রাজপথে পৌঁছে দিতে যাদের চিন্তা-চেতনা, মন-মননে বয়ে যায় নির্মল চিন্তা ধারা তাঁদের মাঝে উল্লেখযোগ্য একজন হলেন, আল্লামা নূর হুসাইন কাসেমী রহ.।
আল্লামা নূর হুসাইন কাসেমী রহ. ছিলেন একজন আদর্শ ও দক্ষ মুহতামিম, দাওয়াতের ময়দানে একজন দরদী দায়ী, সমাজসেবার ময়দানে ছিলেন জনদরদী সেবক আর রাজনৈতিক অঙ্গনে ছিলেন প্রজ্ঞা সম্পূর্ণ আপোষহীন ও স্পষ্ট ভাষী নিবেদিত প্রাণ দেশ প্রেমিক।
তাই তিনি একাধারে দেশের সর্ববৃহৎ অরাজনৈতিক সংগঠন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব ও ঢাকা মহানগর এর নায়েবে আমির, দেশের প্রবীণ রাজনৈতিক প্লাটফর্ম জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব, জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা ও তুরাগ à