শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

উন্নয়ন প্রকল্পে দুর্নীতি সহ্য করা হবে না: পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, অসহায় গৃহহীন ও ভূমিহীনদের উন্নয়ন প্রকল্পে আমরা কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতি সহ্য করব না। যদি কেউ এসব কাজে অনিয়ম কিংবা দুর্নীতি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার বিকেলে তিনি নিজের নির্বাচনী এলাকা সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের গুংগিরগাঁও গ্রামে সরকারি খাস জমিতে নির্মাণাধীন ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর প্রদান প্রকল্পের কাজ ও সিলেট বিভাগের সবচেয়ে বড় রাণীগঞ্জ সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের একথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, দরিদ্র জনগোষ্ঠীর ভাগ্যেন্নয়নে বর্তমান সরকার কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় হতদরিদ্র মানুষের জন্য অগ্রাধিকারভিত্তিতে উন্নয়ন প্রকল্প অনুমোদন করে কাজের নির্দেশনা দেন আমাদের। আমরা তারই নির্দেশে কাজ করছি।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী মুজিববর্ষ এবং মহান বিজয়ের ৫০ বছর পদার্পন জাতির জন্য বিশাল গৌরবের।

এম এ মান্নান বলেন, গ্রামীণ মানুষের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, স্যানিটেশন ও রাস্তা-ঘাটসহ নানামুখী উন্নয়ন কাজ করে যাচ্ছে। সরকারের ধারাবাহিক উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিতে শেখ হাসিনা সরকারের পাশে থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।

এসময় তিনি বলেন, বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সংক্রমণে এক কঠিন পরিস্থিতি বিরাজ করছে। আমাদের সরকার অত্যন্ত দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রাণপণ চেষ্টা অব্যাহত রেখেছে। স্বাস্থ্যবিধি মেনে সবাইকে চলাফেরা করতে তিনি আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ