রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

এ সপ্তাহেই লকডাউনে যাচ্ছে ইসরায়েল: নেতানিয়াহু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তৃতীয় বারের মতো দেশজুড়ে লকডাউন ঘোষণা করতে যাচ্ছে ইসরায়েল। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, দেশটিতে সাম্প্রতিক সময়ে নতুন করে বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। ফলে পরিস্থিতি মোকাবেলায় কড়াকড়ি আরোপ করার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহু।

এ নিয়ে দেয়া এক বিবৃতিতে জানা যায়, আগামী রোববার থেকে এই লকডাউন কার্যকর হবে। প্রাথমিকভাবে দুই সপ্তাহের জন্য এই লকডাউন জারি করা হবে। তবে এখনো মন্ত্রীসভার অনুমোদন বাকি রয়েছে।

এই লকডাউন অনুমোদন পেলে দেশটির সকল দোকান, যানবাহন চলাচল, স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হবে। একইসঙ্গে বাড়ির এক কিলোমিটারের বাইরে চলাচলও নিষিদ্ধ হবে লকডাউনের আওতায়। তবে কর্মক্ষেত্রে যাওয়ার ক্ষেত্রে এই নির্দেশ শিথিল থাকবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ