রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

করোনা থেকে সুস্থ হয়ে যা বললেন মাওলানা তারিক জামিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : করোনা একটি মহামারি। একটি মুসিবত। আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা। কেউ এটাকে অবহেলা না করি। মাস্ক ছাড়া কেউ বের না হই। যথাযথ দূরত্ব বজায় রেখে চলি। এটি বৃদ্ধদের খুব কাবু করে তোলে। আপনাদের (জনগণ) কাছে আমার অনুরোধ, আপনারা করোনা বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। জীবনের হেফাজত করা ফরজ। কথাগুলো বলছিলেন পাকিস্তানের বিখ্যাত দাঈ মাওলানা তারিক জামিল।

করোনা থেকে সুস্থতা লাভের পর হাসপাতাল থেকে বাসায় ফিরে এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন তিনি। ভিডিওটি গতকাল ২৪ ডিসেম্বর নিজের ভেরিফাই ফেসবুকে পোস্ট করেন তিনি।

তিনি বলেন, আল্লাহর রাসূল সা. সতর্কতা অবলম্বনের জন্য বলেছেন। এ বিষয়ে একটি ঘটনা উল্লেখ করে মাওলানা তারিক জামিল বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খেজুর রাখা ছিলো। হজরত আলী রা. খাওয়ার জন্য হাত বাড়িয়েছেন। তিনি বলেলেন, আলী! তুমি খেয়ো না। এখন তুমি দূর্বল।

যখন আমাদের নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্কতা অবলম্বন করার কথা বলেছেন। তখন আমাদেরও সতর্ক থাকা চাই। আল্লাহ তায়ালা সবাই বুঝার তৌফিক দান করুন।

উল্লেখ্য, এর আগে গত ১৩ ডিসেম্বর করোনায় আক্রান্ত হোন তিনি। ১০ দিন হাসপাতালে থেকে গত ২৩ ডিসেম্বর বাসায় ফেরেন তিনি।

ওআই/মোস্তফা ওয়াদুদ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ