রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ‘বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ড’এর সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাউসার লাবিব: সদ্য নিযুক্ত গণপ্রজতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ‘বাংলাদেশ জাতীয় মুফতী বোর্ড’। সরকারি রেজিস্ট্রিভুক্ত এ ফতোয়া প্রদান প্লাটফর্ম-এর প্রতিষ্ঠাতা সভাপতি মুফতি খুরশিদ আলম কাসেমির নেতৃত্বে বৃহস্পতিবার রাতে মানিক মিয়া এভিনিউয়ে প্রতিমন্ত্রীর সরকারি বাসায় কয়েকজন আলেম তার সঙ্গে সাক্ষাৎ করেন।

দেশের তরুণ প্রতিভাবান আলেমদের পেয়ে উচ্ছাস প্রকাশ করে ফরিদুল হক খান উপস্থিত আলেমদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ‘বাংলাদেশ জাতীয় মুফতি বোর্ড’-এর যুগ্ম মহাসচিব মুফতি মামুন আব্দুল্লাহ কাসেমি, মাসিক মদিনার বিভাগীয় সম্পাদক মাওলানা খালেদুজ্জামান, প্রতিষ্ঠাতা সদস্য মুফতি জহির রায়হান এবং সাংবাদিক বেলায়েত হুসাইন প্রমুখ।

-কেএল