শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

‘আলেম সমাজকে প্রতিপক্ষ বানানোর পরিণাম ভয়াবহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

দিদার শফিক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ বলেছেন, সাম্প্রতিক সময়ে ভীষণ উদ্বেগের সাথে লক্ষ্য করা যাচ্ছে যে, দেশের বিভিন্ন স্থানে আলেম সমাজকে পরিকল্পিতভাবে প্রতিপক্ষ বানানো হচ্ছে এবং ভাস্কর্যসহ অন্যান্য ইস্যুতে উলামায়ে কেরামের যৌক্তিক বক্তব্যকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে করার নানা অপচেষ্টা চলছে। কোন কোন প্রশাসনিক কর্মকর্তা দায়িত্বজ্ঞানহীন বক্তব্য দিয়ে সংঘাতের উস্কানি দিচ্ছেন। এই পরিস্থিতিতে আমাদের স্পষ্ট বক্তব্য হচ্ছে সরকারকে অতি দ্রুত সময়ের মধ্যে এসব অনৈতিক কর্মকাণ্ড বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় আলেম সমাজকে প্রতিপক্ষ বানানোর পরিণাম হবে ভয়াবহ।

শনিবার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় জামেয়া মাদানিয়া বারিধারায় অনুষ্ঠিত শুরা ও আমেলার যৌথ অধিবেশনে জমিয়ত নেতৃবৃন্দ এসব কথা বলেন।

অধিবেশনের শুরুতেই জমিয়ত মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী রহ. এর মাগফিরাত ও দরজা বুলুন্দীর জন্য দোয়া করা হয়।

দলের ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা শাইখ জিয়া উদ্দীনের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন সহ-সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা আব্দুর রব ইউসুফী,মাওলানা জুনায়েদ আল-হাবীব,মাওলানা আব্দুল কুদ্দূস,মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী,ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা বাহা উদ্দীন জাকারিয়া, মুফতী মুনীর হোসাইন কাসেমী, মাওলানা আব্দুল বাসীর, মুফতী মাসউদুল কারীম,সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল হাসান, মাওলানা মতিউর রহমান গাজিপুরী, মুফতী নাসিরুদ্দিন খান, অর্থ সম্পাদক মাওলানা জাকির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন প্রমূখ।

উপস্থিত ছিলেন- সহ সভাপতি মাওলানা জহিরুল হক ভুঁইয়া, মাওলানা আব্দুল হাফীজ, মাওলানা মোহাম্মাদুল্লাহ জামী, মাওলানা আব্দুল গাফফার ছয়ঘরী ও মাওলানা আব্দুল জলীল ইউসুফীসহ প্রায় দুইশত প্রতিনিধি।

এদিকে অধিবেশনে আগামী কাউন্সিল পর্যন্ত আল্লামা শাইখ জিয়া উদ্দীনকে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের ভারপ্রাপ্ত সভাপতি এবং মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ভারপ্রাপ্ত মহাসচিব ঘোষণার পূর্বগৃহীত সিদ্ধান্তকে বলবৎ রেখে সর্বসম্মতিক্রমে অনুমোদন দেয়া হয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ