শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

নির্বাচনের মাধ্যমেই ক্ষমতার পরিবর্তন হবে : ফখরুল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেছেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে ততদিন কোনো নির্বাচন সঠিকভাবে হবে না। এরপরও আমরা নির্বাচনে যাবো। কারণ বিএনপি গণতান্ত্রিক দল। আমরা বিশ্বাস করি নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন হবে।

শনিবার (২৬ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁওয়ে নিজ বাস ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ফখরুল বলেন, আওয়ামী লীগ কৌশল পরিবর্তন করে বিভিন্ন রায়ের মধ্য দিয়ে আদালতকে ব্যবহার করছে। নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার বাতিল করে এক দলীয় সরকার প্রতিষ্ঠার মাধ্যমে ক্ষমতা পাকাপোক্ত করেছে।

তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের সম্মুখীন হতে পারে না। গণতন্ত্রকে তারা ভয় পায়। অবাধ, সুষ্ঠু নির্বাচন করতে ভয় পায়। তারা বিরোধী দলীয় নেতানেত্রীর বিরুদ্ধে মামলা-মোকদ্দমা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে চায়। ক্ষমতায় টিকে থাকতে আওয়ামী লীগ গ্রাম্য মোড়লের মতো ভূমিকা পালন করছে। তাদের কাজই হচ্ছে জনগণকে অস্থির করে রাখা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ