শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

পরিবেশ সুরক্ষায় পলিথিনের ব্যবহার বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী মুহা. শাহাব উদ্দিন বলেছেন, নিজেদের স্বার্থে ও পরিবেশের সুরক্ষায় ক্ষতিকর পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধ করতে হবে। কারণ ক্ষতিকর পলিথিন ব্যবহারের পর ফেলে দিলে শত বছরেও এটি পচে না। এগুলো অতিপ্রয়োজনীয় পানি ও মাটিকে মারাত্মকভাবে দূষিত করছে। এটি বিভিন্নভাবে মানুষের শরীরে প্রবেশ করে ক্যান্সারের সৃষ্টি করছে। এর বিকল্প হিসেবে পাটের ব্যাগের ব্যবহার বাড়াতে হবে।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে মৌলভীবাজার জেলার পশ্চিম জুড়ী ইউনিয়নে জুড়ী নদীর ওপর ৩০ মিটার দীর্ঘ খালের মুখ ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বেশি করে গাছ লাগানোর পাশাপাশি পাহাড়, টিলা কাটা ও পুকুর ভরাট বন্ধ করারও আহ্বান জানিয়ে পরিবেশমন্ত্রী বলেন, করোনাকালেও বাংলাদেশের উন্নয়ন অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। মানুষের ঘরে ঘরে ইতোমধ্যে বিদ্যুৎ পৌঁছে দেয়া হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। এ সময় তিনি বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারীদের উদ্দেশে বলেন, মূর্তি ও ভাস্কর্য এক নয়। বিশ্বের অনেক মুসলিম দেশে ভাস্কর্য রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ