শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

প্রয়োজনে আরেকটি খেলা খেলব: শামীম ওসমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১০ জানুয়ারি নারায়ণগঞ্জে বিশাল সমাবেশের ডাক দিয়ে নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, স্বাধীনতা বিরোধীদের আওয়ামী লীগের অবস্থান জানান দিতেই এ সমাবেশ। প্রয়োজনে আরেকটি খেলা খেলব, স্বাধীনতার সপক্ষের শক্তিরই জয় হবে। তাই আমি মরে গেলেও আপনারা থেমে থাকবেন না।

শনিবার বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর নাভানা ভূঁইয়া সিটি বালুর মাঠে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এক কর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, শেখ হাসিনা আওয়ামী লীগের সম্পদ নন, তিনি ১৬ কোটি মানুষের সুন্দর ও নিরাপদ ভবিষ্যতের সম্পদ। তাই বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানাতে ওদের (ষড়যন্ত্রকারীদের) টার্গেট প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ওরা দেশকে নিয়ে ষড়যন্ত্র করছে। বাংলাদেশকে ব্যর্থ ও অকার্যকর রাষ্ট্র বানাতে মরিয়া হয়ে উঠেছে। দেশকে তালেবান, আফগানিস্তানের মতো বানাতে চায়। বাংলাদেশে ক্ষমতার পরিবর্তন হবে এটা স্বাভাবিক। আজ আওয়ামী লীগ ক্ষমতায় আছে; আগামীকাল অন্য কোনো দল ক্ষমতায় আসবে। জনগণ যদি না চায় আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। তবে যে ষড়যন্ত্র শুরু হয়েছে- শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে নয়, শেখ হাসিনার বিরুদ্ধে নয়, পুরো বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

নারায়ণগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশের কাতারে দাঁড় করাতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। তাই আপনারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার জন্য দোয়া করবেন।

আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগকে নিয়ে নারায়ণগঞ্জ শহরে জনসমাবেশের ঘোষণা দেন শামীম ওসমান।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ