রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হেফাজতের চট্টগ্রাম মহানগরের সভাপতি মাওলানা তাজুল ইসলাম, সেক্রেটারী মাওলানা লোকমান হাকীম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হেফাজতে ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন- মাওলানা হাফেয তাজুল ইসলামকে (পীর সাহেব ফিরোজশাহ) এবং সেক্রেটারী হিসেবে মনোনীত হয়েছেন- মাওলানা লোকমান হাকীম।

গত ২৩ ডিসেম্বর (বুধবার) জোহরের পর দারুল উলূম হাটহাজারী মাদরাসায় আমিরে হেফাজতের কার্যলয়ে এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

হেফাজত ইসলামের প্রধান উপদেষ্টা আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন- আমীরে হেফাজত শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, উপদেষ্টা সদস্য আল্লামা নোমান ফয়জী, কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা হাফেয তাজুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইয়াহইয়া, মুফতী জসিম উদ্দিন, যুগ্ন মহাসচিব মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মামুনুল হক, মাওলানা লোকমান হাকীম।

মাওলানা নাসির উদ্দিন মুনির, মাওলানা হাবীবুল্লাহ আজাদী, মাওলানা ফজলুল করীম কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, অর্থ সম্পাদক মুফতী মুনির হোসাইন কাসেমী, প্রচার সম্পাদক মাওলানা জাকারিয়া নোমান ফয়জী, সহকারী অর্থ সম্পাদক হাফেয মুহাম্মদ ফয়সাল ও আলহাজ্ব মুহাম্মদ আহসানুল্লাহ প্রমুখ।

ওআই/আব্দুল্লাহ আফফান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ