শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২২ রবিউস সানি ১৪৪৮


পাকিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৪ সেনা নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানের উত্তরাঞ্চলে শনিবার একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ চার সেনাসদস্য নিহত হয়েছেন। খবর ডেইলি পাকিস্তানের।

পাক সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, গিলগিট বালটিস্তান পার্বত্য অঞ্চলের মিনিমার্গ এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে ওই দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পাইলট– মেজর হুসেইন ও তার কো-পাইলট মেজর আয়াজ হোসেন ছাড়াও নায়েক ইনজামাম এবং মোহাম্মদ ফারুক নামে দুই সেনাসদস্য আছেন।

সাকদু এলাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারটি দিয়ে আবদুল কাদের নামে এক সিপাহির লাশ আনা হচ্ছিল। পথে হেলিকপ্টারটি মিনিমার্গ এলাকায় বিধ্বস্ত হয়।

-এএ