রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ভ্যাকসিন শুরু ইউরোপের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মহামারী করোনার ভ্যাকসিন প্রয়োগ শুরু করেছে ইউরোপের অন্যতম ক্ষতিগ্রস্ত দেশ ইতালি। রোববার (২৭ডিসেম্বর) সকালে রাজধানী রোমের স্পাল্লাঞ্জানি হাসপাতালে এ ভ্যাকসিন প্রয়োগ শুরু হয়।

জানা যায়, প্রথম ভ্যাকসিন গ্রহণ করেন ২৫ বছর বয়সী স্বাস্থ্যকর্মী ক্লাউদিয়া আলভেরনিনি। এরপর ভ্যাকসিন দেওয়া হয় হাসপাতালের ভাইরোলজি ল্যাবরেটরির পরিচালক ৬৭ বছর বয়সী মারিয়া রোজারিয়া কাপোবিয়াঙ্কিকে। ভ্যাকসিন গ্রহণের পর চার নারী ও এক পুরুষ স্বাস্থ্যকর্মীকে আইসোলেশনে নেওয়া হয়েছে। দেশটিতে করোনাকালীন দুঃসময়ে পাঁচজনের এই টিম অত্যন্ত দক্ষতা ও সাহসিকতার সঙ্গে স্পাল্লান্জানি হাসপাতালে দায়িত্ব পালন করেন।

সরকারের পক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহে ইতালিতে আরও ৪ লাখ ৭০ হাজার ভ্যাকসিন দেওয়া হবে। ১৫ জানুয়ারির মধ্যে ১৮ লাখ ৭৪ হাজার ৩২৩ ডোজ ভ্যাকসিন দেশটিতে পৌঁছাবে।পর্যায়ক্রমে দেশটির সব নাগরিক বিনামূল্যে করোনার ভ্যাকসিন  দেয়া হবে।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ