রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মিসরে কোভিড-১৯ হাসপাতালে আগুন: নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মিসরের কায়রোতে একটি কোডিভ-১৯ হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনায় ৭ জন  হারিয়েছেন। আহত হয়েছেন বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার এ ঘটনা ঘটেছে বলে জানা যায়।

শনিবার (২৬ডিসেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে মধ্য কায়রো থেকে প্রায় ৩০ কিলোমিটার উত্তর-পূর্বে এল অবুর এলাকায় অবস্থিত ‘মিসর এলএমাল’ হাসপাতালে আগুন লাগে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

রয়টার্স জানায়, অগ্নিকাণ্ডের পর বেসরকারি হাসপাতালটি থেকে রোগীদের অন্য একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

এদিকে মিসরে গত সপ্তাহ থেকে করোনাভাইরাস সংক্রমণ আবার বাড়তে শুরু করেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশটিতে শনিবার নতুন করে এক হাজার ১৮৯ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। একইদিন মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে করোনা মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত আক্রান্ত শনাক্ত হলেন এক লাখ ৩১ হাজার ৩১৫ জন। আর মোট মারা গেলেন সাত হাজার ৩৫২ জন।

-কেএল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ