শুক্রবার, ১০ জুলাই ২০২৬ ।। ২৫ আষাঢ় ১৪৩৩ ।। ২৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন সরোয়ার আলমগীর যুক্তরাষ্ট্রের হামলায় আইআরজিসির ৩ সদস্য নিহত মাদরাসা শিক্ষার্থীদের জন্য শুরু হচ্ছে প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা শেখার কোর্স হাইআতুল উলয়ার সঙ্গে একাত্মতা হুফফাজুল কোরআন ফাউন্ডেশনের কথার ফুলঝুরি নয়, কার্যকর পদক্ষেপ নিতে হবে: পীর সাহেব চরমোনাই জামিয়া ফরিদাবাদের ৭০ সালা দস্তারবন্দি মহাসম্মেলন ২৩ ও ২৪ নভেম্বর ‘জাতি বাংলাদেশকে দুর্নীতিমুক্ত উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে দেখতে চায়’ যুব জমিয়তের কেন্দ্রীয় কাউন্সিল সফল করতে সিলেটে মতবিনিময় ঢাকায় ‘ইমামুল হিন্দ শাহ ওয়ালিউল্লাহ দেহলবী (রহ.) কনফারেন্স’ ১৮ জুলাই মোহাম্মদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের নাগরিক সমাবেশ শুক্রবার

পুলিশে মাদকসেবীর কোনো জায়গা নেই: বেনজীর আহমেদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পুলিশ বাহিনীতে মাদকাসক্ত সদস্যদের কোনো জায়গা নেই বলে আবারও হুশিয়ারি উচ্চারণ করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ। তিনি বলেন, ‘আমরা এ ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী। তাই বিষয়টি সবার কাছে পরিষ্কার করতে চাই।’

রোববার (২৭ ডিসেম্বর) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অ্যাপ উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ‘অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টার, কিশোর গ্যাং ডিজিটাল ডাটাবেজ ও হ্যালো আরএমপি অ্যাপ’ উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক। বেলা সাড়ে ১১টায় রাজশাহী মহানগরীর সিঅ্যান্ডবি মোড়ে অবস্থিত আরএমপির নির্মাণাধীন সদর দপ্তরে এ অ্যাপস উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদ্য আদালতে দাখিল করা মেজর সিনহা হত্যা মামলার চার্জশিট প্রশ্নে আইজিপি বলেন, ‘আলোচিত এ ঘটনাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। তাই এ ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না।’

অন্য এক প্রসঙ্গে আইজিপি বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে সরকার কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে সৃজনশীল প্রযুক্তির যথাযথ প্রয়োগ এবং তার সময়োচিত ব্যবহারই বাংলাদেশের আর্থসামজিক উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করতে পারে। সেই লক্ষ্য সামনে রেখে প্রধানমন্ত্রী তার দিন বদলের নন্দিত সনদ ‘রূপকল্প ২০৪১’ দিয়েছেন।

এর মধ্যে ‘ডিজিটাল বাংলাদেশ’ প্রতিষ্ঠার এক সুচিন্তিত কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। তারই ধারাবাহিকতায় রাজশাহী মেট্রোপলিটন এলাকার অপরাধ ও অপরাধীকে চিহ্নিতকরণ, অপরাধ দমন, জনসাধারণের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন অ্যাপস উদ্বোধন করা হলো।’ এটি মেট্রোপলিটন এলাকার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে অন্যতম ভূমিকা রাখবে বলেও প্রত্যাশা করেন আইজিপি।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে রাজশাহী রেঞ্জ ডিআইজি আব্দুল বাতেন, আরএমপি কমিশনার মুহা. আবু কালাম সিদ্দিকসহ রাজশাহী মেট্রোপলিটন ও রাজশাহী রেঞ্জের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ