রবিবার, ০৪ অক্টোবর ২০২৬ ।। ১৮ আশ্বিন ১৪৩৩ ।। ২৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
‘মুফতি সাঈদ আহমদ পালনপুরী রহ. ছিলেন ইলম ও আমলের অনন্য সাধক’ উস্তাদদের জন্যও স্মার্টফোন ব্যবহার সীমিত করার পরামর্শ শায়খে যাত্রাবাড়ীর বিয়ে নিবন্ধনে আসছে নতুন নিয়ম বিকেএম ঢাকা দক্ষিণের দিনব্যাপী সদস্য প্রশিক্ষণ অনুষ্ঠিত গ্রিসের পাহাড়ের মার্বেল যেভাবে শীতল করল মসজিদে নববীর প্রাঙ্গণ প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন: গাজী আতাউর রহমান জাতীয় শ্রমিক কাউন্সিল সফল করার আহ্বান ইসলামী শ্রমিক আন্দোলনের বাংলাদেশ আল্লাহর জমিন, দিল্লির ইশারায় চলবে না: ভূমিমন্ত্রী একই বছরে তিন ঈদ, দুই হজের সম্ভাবনা! ইসলামী আন্দোলনের কাতার কেন্দ্রীয় কমিটির দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

সুষ্ঠু নির্বাচন করতে না পারলে নির্বাচন কমিশনের দায়িত্ব ছাড়া উচিত: চরমোনাই পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, নির্বাচন কমিশন যদি সুষ্ঠু নির্বাচন করতে না পারে তাহলে তাদেরকে দ্রুত দায়িত্ব ছেড়ে চলে যাওয়া উচিত। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকার জনগণের ভোটাধিকার হরণ করে জোর করে ক্ষমতায় টিকে আছে। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর এক প্রহসণ ও ভোট ডাকাতির নির্বাচনের মধ্য দিয়ে নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত করেছে। জনগণের ভোটাধিকার হরণ, নাগরিক অধিকার ভুলুণ্ঠিত করে সরকার আজীবন ক্ষমতায় টিকের থাকার ফন্দি-ফিকির করছে।

তিনি আরও বলেন, গতকাল অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনের প্রথম ধাপে আজকে সারাদেশে ২৪ টি পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশনের নির্লিপ্ততা এবং প্রশাসনের প্রত্যক্ষ সহযোগিতায় ক্ষমতাসীন দলের ব্যাপক অনিয়ম ও কারচুপি, ভোট ডাকাতি এবং ভোটারদের বাধাদানের মধ্য দিয়ে যে তাণ্ডব চালিয়েছে।

বিবৃতিতে তিনি আরও বলেন, দেশের নির্বাচন ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দেয়া হয়েছে। দেশের জনগণের ঐক্যবদ্ধ গণ-আন্দোলন ছাড়া ভোটাধিকার প্রতিষ্ঠার বিকল্প রাস্তা খোলা নেই। সর্বত্র প্রশাসন নির্বাচনের পরিবেশ তৈরি না করে বরং সরকারদলীয় সন্ত্রাসীদের প্রশ্রয় দিচ্ছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ