রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

উচ্ছেদ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়: মেয়র তাপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছেন, উচ্ছেদ অভিযান কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়। এতে যদি কোনো ব্যক্তি হতে হেয় প্রতিপন্ন হন তাতে সিটি কর্পোরেশনের কিছু করার নেই।

বুধবার রাজধানীর বাসাবোর ৪ নম্বর ওয়ার্ডের বালুর মাঠ সংলগ্ন অন্তর্বর্তীকালীন বর্জ্য স্থানান্তর কেন্দ্র এসটিএস উদ্বোধন শেষে মেয়র এই মন্তব্য করেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর সভাপতি দেলোয়ার হোসেন দুলুকে দিয়ে মামলা করিয়েছেন, ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনের এমন অভিযোগের প্রেক্ষিতে এই মন্তব্য করেন মেয়র তাপস।

তিনি বলেন, সিটি করপোরেশনকে পরিপূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে যা যা করা প্রয়োজন তার সবই করা হবে। অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, এটা সকল দখলদারদের বিরুদ্ধে। এই কাজে কেউ বাধা হতে পারবে না। এ সময় অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রমে কেউ বাধা দিলে তা বরদাস্ত করা হবে না বলে মেয়র তাপস কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন।

এ সময় ঢাকা ওয়াসা রাজধানীর খালগুলো বৃহস্পতিবার বুঝিয়ে দিবে উল্লেখ করে মেয়র আরও বলেন, ইতোমধ্যেই ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ডের বর্জ্য স্থানান্তর কেন্দ্র স্থাপন করা হয়েছে। ২১টির দরপত্র আহ্বান করা হয়েছে এবং জায়গা চিহ্নিত করা হয়েছে ১৮টির। আগামী জুন মাসের মধ্যেই সকল ওয়ার্ডের ভোটার স্থানান্তর কেন্দ্র নির্মাণ কাজ সম্পন্ন করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পাশাপাশি নতুন বছরে নতুন উদ্যোমে সকল অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম চলবে বলেও জানান ফজলে নূর তাপস।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ