রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

কোনো গায়ের জোর রাজনৈতিক জোর চলবে না: আতিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম বলেছেন, কোনো গায়ের জোর বা রাজনৈতিক জোর চলবে না। জনগণের জোর হচ্ছে সবচেয়ে বড় জোর। যে যতই শক্তিধর হোক না কেনো, কেউ রাজউকের রাস্তা দখল করতে পারবে না।

বুধবার (৩০ ডিসেম্বর) রাজধানীর ভাষানটেক বস্তি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘১২০ ফুট রাস্তা হয়ে গেছে ২০ ফুট। এখানে অনেক ভবন হয়েছে রাজউকের নকশা কোড ছাড়া। অনেকে ভবন তৈরি করেছেন গায়ের জোর বা ক্ষমতার জোরে। এখানে কোনো গায়ের জোর বা রাজনৈতিক জোর চলবে না। যে যত বড়ই শক্তিধর হোক না কেন রাজউকের রাস্তা কেউ দখল করতে পারবে না। স্বেচ্ছায় যদি কেউ জায়গা ছেড়ে না দেয়, তাদেরকে উচ্ছেদ করা হবে রাস্তা প্রশস্ত করা হবে’।

বস্তিবাসীদের উন্নয়নের কথা উল্লেখ করে মেয়র বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বস্তি উন্নয়ন করার জন্য আমাকে বলেছেন। আমি তার নির্দেশনা অনুযায়ী বস্তি দেখতে এসেছি। প্রধানমন্ত্রী বলেছেন, এদেশের কোনো মানুষ গৃহহীন থাকবে না। আমরা বস্তিবাসীদের পুর্নবাসনের চেষ্টা করছি। আশা করি, বস্তিবাসীদের জন্য স্থায়ী সমাধান করতে পারবো’।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ