রবিবার, ১১ অক্টোবর ২০২৬ ।। ২৬ আশ্বিন ১৪৩৩ ।। ৩০ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বরাদ্দকৃত অর্থের প্রতিটি পয়সা দেশ ও জনগণের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী গণরায় কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে: আমিরে মজলিস ‘হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’ রিয়াদ বিমানবন্দরে হামলায় প্রাণহানি, জমিয়তের শোক ও নিন্দা মালয়েশিয়ায় কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হাফেজ হিরাকে সংবর্ধনা দেবে সরকার আল্লাহর মেহমানদের ওপর সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: ধর্মমন্ত্রী রিয়াদে হামলায় প্রাণ হারালেন তরুণ আলেম মুফতি নাসরুল্লাহ বদর পূজা উপলক্ষে পণ্যে ডিসকাউন্ট: শরঈ দৃষ্টিকোণ হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৭৩ আন্তর্জাতিক ইসলামি বইমেলা শেষ হচ্ছে আজ 

রাজধানীতে ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ আটক ৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর রামপুরা এলাকায় অভিযান চালিয়ে আনুমানিক ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ তিন জনকে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব)। মঙ্গলবার (২৯ ডিসেম্বর) র‍্যাব-১০ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

তাতে জানানো হয়, ২৮ ডিসেম্বর সন্ধ্যায় র‌্যাব-১০ গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপির রামপুরা থানাধীন ২৪৩/এ, পূর্ব রামপুরা, জাকের গলি এলাকার শুকরিয়া ভবনে অভিযান চালায়। এ সময় প্রায় ৫৫ কোটি টাকার ইউরেনিয়ামসহ তিন জনকে আটক করা হয়। আটক ব্যক্তিরা ইউরেনিয়াম ব্যবসায়ী বলে ধারণা করা হচ্ছে। আটকৃতরা হলেন- এবিএম সিদ্দিকী প্রঃ বাপ্পী (৫৯), মুহা. আক্তারুজ্জামান (৩৩), মুহা. মিজানুর রহমান (৫০)।

এসময় তাদের কাছ থেকে ১টি চামড়ার বাক্স, ১টি ছোট চামড়া ও স্টীলের বাক্স যার গায়ে ইংরেজীতে URANIUM ATOMIC ENERGY METALIC ELEMENT ATOMIC WEIGHT 222.07 (A) 2L.B LABPROS লেখা আছে, ১ টি রিমোট কন্ট্রোল, ১ টি ম্যানুয়েল বই, ১টি গ্যাস মাস্ক, ১টি ইলেটকট্রিক মিটার, ১টি রাবারের ড্রপার, ১টি স্টীলের ঢাকনাযুক্ত কাচের পট, ৫টি কাচের তৈরি ছোট চিকন পাইপ ১টি কেচি, ১টি মিটার, ১টি কালো কম্পাস, ২ টি পাইপ সদৃশ বস্তু, ১ টি মেটাল ছাকনি, ১টি ক্যাটালগ, ১ জোড়া হ্যান্ড গ্লাভস, একটি চামড়ার জ্যাকেট (গাউন) উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তিরা জানায়, তারা বিভিন্ন উৎস হতে অবৈধভাবে ইউরেনিয়াম ক্রয় করে তা বিক্রয় করে আসছে।

উদ্ধারকৃত মালামাল ও আসামিদের রামপুরা থানায় হস্তান্তর করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ